বাকশাল বিষয়ে বেশ কিছু প্রশ্ন আছে। দীর্ঘবছর বাকশাল-কে ট্যাবু বানিয়ে রাখা হয়েছিলো, প্রশ্নও করা যাবেনা। সেই অবস্থা অন্তত: বদলেছে এখন। আলোচনা করা যাচ্ছে, প্রশ্ন তোলা যাচ্ছে।
একেবারে মৌলিক কিছু প্রশ্ন আছে। যেমন- সারাজীবন সংসদীয় গণতন্ত্রের রাজনীতি করে কেনো বঙ্গবন্ধু ❝একদলীয়❞ বাকশাল করতে গেলেন?
বাকশাল কি তাঁর হঠাৎ নেয়া মরীয়া সিদ্ধান্ত? কেনো ‘৭২- এই বাকশাল করলেন না? তিনি তো কমিউনিস্ট না, একজন জাতীয়তাবাদী নেতা হয়ে তাঁর পক্ষে কী বাকশাল বাস্তবায়ন আসলেই সম্ভব হতো?
এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছি বঙ্গবন্ধুর সারাজীবনের রাজনীতির আলোকে। তাঁর নিজস্ব মানসে বাকশাল কি পরম্পরা নাকি সাময়িক এক্সপেরিমেন্ট?
লেখাটির লিংক থাকলো। একটু দীর্ঘ আলাপ। তবু আগ্রহী যারা তাঁরা পড়তে পারেন, প্রশ্ন ও আলাপ এগিয়ে নিতে পারেন।
❝বণিকবার্তা❞- কে ধন্যবাদ, তাদের সম্পাদকীয় পাতায় গুরুত্ব দিয়ে লেখাটি প্রকাশের জন্য।
